DakOrder
এখন চালু · আর্লি অ্যাক্সেসে বিনামূল্যে

অনলাইন অর্ডার, দোকানের বিক্রি আর হিসাব। সব এক অ্যাপে।

ফেসবুক পেজ আর দোকান, দুটোর জন্যই। মেসেঞ্জারের চ্যাট পেস্ট করলেই অর্ডার, এক ট্যাপে লেবেল, কাউন্টারে বিক্রি আর রসিদ, বাকি খাতা, স্টক, সাপ্লায়ার আর লাভ-ক্ষতি, আর দিন শেষে ক্যাশ মেলানো।

Google বা ইমেইল দিয়ে লগইন। কোনো কার্ড লাগবে না, কিছু ইনস্টলও করতে হবে না; যেকোনো ফোন বা কম্পিউটারে চলে।

DakOrder-এর আজকের স্ক্রিন: আজকের বিক্রি, বাকি COD, কনফার্ম ও পাঠানোর অর্ডার

এই ঝামেলাগুলো চেনা লাগছে?

ফেসবুক পেজ চালানো মানে সবকিছু হাতে হাতে করা।

📒

অর্ডার খাতায় বা নোটে লেখা থাকে, পরে খুঁজে পাওয়া কঠিন।

⌨️

প্রতিটা পার্সেলের ঠিকানা কুরিয়ারের সাইটে আবার টাইপ করতে হয়।

🔁

কাস্টমার অর্ডার করে পার্সেল ফেরত দেন, ডেলিভারি চার্জ যায় আপনার পকেট থেকে।

🧮

দিন শেষে আসল বিক্রি, বাকি COD বা লাভ কত, কেউ জানে না।

📓

কে কত বাকি নিল, সাপ্লায়ারের কাছে কত দেনা, স্টকে কী আছে, সব কাগজের খাতায়।

DakOrder যা যা করে

প্রথমে মোবাইলের জন্য, পুরোপুরি বাংলায়। নিচের সবকিছু এখনই চালু।

ফেসবুক পেজের অর্ডার

💬

মেসেঞ্জার থেকে সরাসরি অর্ডার

কাস্টমারের চ্যাট পেস্ট করুন, নাম, ফোন আর ঠিকানা নিজে থেকেই বসে যাবে। সেভ করা পণ্য এক ট্যাপে যোগ হয়।

⚠️

রিটার্ন-ঝুঁকির সতর্কতা

যে নম্বর থেকে আগে পার্সেল ফেরত এসেছে বা যাকে আপনি ব্লক করেছেন, অর্ডার নেওয়ার সময়েই জানবেন। একই দিনে দুবার অর্ডারও ধরা পড়ে।

🏷️

শিপিং লেবেল ও ইনভয়েস

সব পার্সেলের লেবেল একসাথে প্রিন্ট করুন, A4 পাতায় ৮টি বা লেবেল প্রিন্টারে, আর প্রতিটা অর্ডারের সুন্দর ইনভয়েস।

✅

আজকের কাজ এক স্ক্রিনে

কোন অর্ডার কনফার্ম করতে হবে আর কোন পার্সেল পাঠাতে হবে, এক ট্যাপেই; ভুল হলে ফিরিয়ে নেওয়া যায়।

👥

কাস্টমার আর স্টক

প্রতিটা কাস্টমারের অর্ডার, ফেরত আর কেনাকাটা এক তালিকায়। অর্ডারে স্টক কমে, ফেরত এলে আবার বাড়ে।

📊

হিসাব এক নজরে

আজ, সপ্তাহ, মাস বা যেকোনো তারিখের বিক্রি, কুরিয়ারে আটকে থাকা COD, ফেরত আর বেশি বিক্রি হওয়া পণ্য। স্প্রেডশিটে ডাউনলোড করুন।

🔗

কাস্টমারের জন্য ট্র্যাকিং লিংক

প্রতিটা কাস্টমারকে একটা লিংক পাঠান, ফোন না করেই অর্ডার আর কুরিয়ারের খবর দেখবেন।

দোকানের জন্য

🧾

কাউন্টারে বিক্রি ও রসিদ

পণ্যে ট্যাপ করুন, ক্যাশ নিন, ফেরত কত দেখুন, আর থার্মাল প্রিন্টারে ছোট রসিদ দিন। ইন্টারনেট না থাকলেও চলে।

📒

বাকি খাতা

বাকিতে বিক্রি করুন, কে কত বাকি দেখুন, টাকা জমা নিন, আর এক ট্যাপে হোয়াটসঅ্যাপে মনে করিয়ে দিন।

📦

স্টক, ব্যাচ আর সাপ্লায়ার

প্রতিটা মাল আসা একটা ব্যাচ: কোন সাপ্লায়ার, কত দামে, কত দিলেন আর কত বাকি। কম বা শেষ হয়ে যাওয়া স্টক এক নজরে।

💰

লাভ-ক্ষতি

কেনা দাম ধরে আসল লাভ, নষ্ট মাল আর খরচ বাদ দিয়ে, যেকোনো সময়ের জন্য।

💵

ক্যাশ বই

প্রতিদিনের ক্যাশ জমা-খরচ নিজে থেকেই ওঠে; ড্রয়ার গুনে দেখুন মিলল কিনা।

👥

স্টাফ অ্যাকাউন্ট

লিংক দিয়ে সাহায্যকারীদের যুক্ত করুন। স্টাফ অর্ডার নেবে আর বিক্রি করবে, কিন্তু কেনা দাম বা লাভ দেখবে না; কে কী করলো লেখা থাকে।

শিগগিরই আসছে: এক ট্যাপে Steadfast, Pathao, RedX বুকিং বিকাশ পেমেন্ট লিংক বারকোড স্ক্যান অ্যান্ড্রয়েড অ্যাপ

দেখে নিন কেমন

অ্যাপের আসল স্ক্রিন।

মেসেঞ্জারের চ্যাট পেস্ট করে তৈরি নতুন অর্ডার, ফেরতের সতর্কতাসহ
চ্যাট পেস্ট করুননাম, ফোন, ঠিকানা বসে যায়; আগে পার্সেল ফেরত দিলে সতর্কতা।
আজকের স্ক্রিন: কনফার্ম ও পাঠানোর অর্ডার
আজকের কাজ সারুনএক ট্যাপে কনফার্ম ও পাঠানো; বিক্রি আর বাকি COD।
কাস্টমারের তালিকা: অর্ডার, ফেরত আর কেনাকাটা
কাস্টমারদের চিনুনকে বেশি কেনেন, কে ফেরত দেন; ব্লক বা বিশ্বস্ত চিহ্ন।
প্রিন্ট করা দুটি শিপিং লেবেল: নাম, ফোন, ঠিকানা আর COD
লাগানোর জন্য তৈরি লেবেলবড় করে নাম ও ফোন, ঠিকানা, পণ্য, কত COD নিতে হবে, আপনার দোকান।

যেভাবে কাজ করে

খাতা, ক্যালকুলেটর আর পাঁচটা ট্যাবের বদলে তিনটা ধাপ।

অর্ডার নিন

মেসেঞ্জারের চ্যাট পেস্ট করুন বা লিখে দিন; সেভ করা পণ্য এক ট্যাপে।

কনফার্ম করে লেবেল প্রিন্ট করুন

আজকের স্ক্রিন থেকে কনফার্ম করুন, কুরিয়ারের জন্য সব লেবেল একসাথে প্রিন্ট করুন।

টাকা আর হিসাব মিলিয়ে নিন

কী ডেলিভারি হলো, কী ফেরত এলো আর কত COD বাকি, সব দেখুন।

বিনামূল্যে শুরু করুন

শুরু করতে সাহায্য চান?

আপনার দোকানের কথা জানান (২ মিনিট)। হোয়াটসঅ্যাপে সেটআপে সাহায্য করব, আর কুরিয়ার বুকিং চালু হলে সবার আগে পাবেন। আপনার উত্তর দেখেই ঠিক হবে এরপর কী বানানো হবে।

কোন কুরিয়ার ব্যবহার করেন?

প্রশ্ন ও উত্তর

এখনই কি ব্যবহার করা যাবে?

হ্যাঁ। "বিনামূল্যে শুরু করুন"-এ চাপুন আর Google অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন। ফোনের হোম স্ক্রিনে অ্যাপের মতো যোগ করেও রাখতে পারবেন।

দাম কত?

আর্লি অ্যাক্সেসে বিনামূল্যে। পরে কোনো পেইড প্ল্যান এলে অনেক আগেই জানানো হবে, আর আপনার তথ্য আপনারই থাকবে।

শুধু ফেসবুক পেজ না, দোকানেও চলবে?

হ্যাঁ। কাউন্টারে বিক্রি, বাকি খাতা, সাপ্লায়ারের মাল আর স্টকের হিসাব, আর দিন শেষে ক্যাশ মেলানো, অনলাইন অর্ডারের সাথে একই অ্যাপে।

ইন্টারনেট চলে গেলে?

কাউন্টারের বিক্রি চলতেই থাকবে; নেট এলে নিজে থেকেই পাঠিয়ে দেওয়া হবে।

আমার ফোনে চলবে তো?

হ্যাঁ। অ্যান্ড্রয়েড, আইফোন আর কম্পিউটারের ব্রাউজারে চলে, কিছু ডাউনলোড করতে হয় না। অ্যান্ড্রয়েড অ্যাপও আসছে।

আমার তথ্য কি নিরাপদ?

প্রতিটা দোকানের নিজস্ব আলাদা ডেটাবেস, শুধু আপনিই খুলতে পারবেন। সব অর্ডার স্প্রেডশিটে ডাউনলোড করতে পারবেন, বা যেকোনো সময় সেটিংস থেকে সব মুছে দিতে পারবেন। ওপরের ফর্মের তথ্য শুধু যোগাযোগের জন্য, কারও সাথে শেয়ার করা হয় না।

কে বানাচ্ছেন?

মো. জাহিদুল ইসলাম, ঢাকার একজন মোবাইল অ্যাপ ইঞ্জিনিয়ার (৫+ বছরের অভিজ্ঞতা), DakDrop-এর নির্মাতা।